জাতিসংঘের এশিয়া এন্ড প্যাসিফিক রিজিওনাল মিটিং BHRC’র ৭ সদস্যের প্রতিনিধি দলের যোগদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : জাতিসংঘের অভিবাসন বিষয়ক এশিয়া এন্ড প্যাসিফিক রিজিওনাল মিটিং ১৮-১৯ ফেব্র“য়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মার্কিউর হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন-IHRC’র ৭ সদস্যের একটি প্রতিনিধি দল জাতিসংঘের এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিবেন। BHRC এবং IHRC’র প্রতিনিধিগণ হচ্ছেনঃ BHRC’র সেক্রেটারী জেনারেল ড. সাইফুল আই. দিলদার, BHRC এবং IHRC’র মধ্যপ্রাচ্য এ্যাম্বাসেডর ড. হাইসাম বো-সাঈদ, BHRC’র গভর্নর সাইমুম রেজা পিয়াস, BHRC’র বিশেষ প্রতিনিধি সৈয়দ আজমুল হক, BHRC’ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোঃ ফিরোজ আলম সুমন, সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজীব এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ রায়হান সাদিক জাতিসংঘের আঞ্চলিক অধিবেশনে আমন্ত্রিত হয়েছে। ইতিমধ্যে ইঐজঈ’র প্রতিনিধি দল ব্যাংককে পৌছেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন (ঙঐঈঐজ) এবং জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (ওঙগ) এই অধিবেশনের আয়োজন করেছে।