এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির হোসেন এর পরিবার সদস্যদের শান্তনা জানাতে বাড়িতে গেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ। বুধবার সকালে তিনি লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটস্থ মরহুম কবির হোসেন মেম্বারের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী এব ছেলে-মেয়েদের সঙ্গে সাক্ষাত করেন। প্রবীণ আওয়ামীলীগ নেতা কবির হোসেন মেম্বারের মৃত্যুতে তিনি শোক ও দু:খ প্রকাশ করেন। সাক্ষাতকালে পরিবার সদস্যদের খোঁজ-খবর নেন।
পরিবার সদস্যদের শান্তনা জানাতে গেলে ওইসময় লায়ন কমরউদ্দিন আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আবছার উদ্দিন মাহমুদ, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক খম বুলেট ছাড়াও আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সভাপতি কবির হোসেন মেম্বারের পরিবারের পাশে থেকে লায়ন কমরউদ্দিন আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমৃত্যু আওয়ামীলীগের রাজনীতিতে অবিচল ছিলেন কবির হোসেন মেম্বার।
তিনি আমৃত্যু রাজনীতির পাশাপাশি এলাকার গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। জনগনের বিপদ-আপদে ছুঁেট গেছেন। দলীয় নেতাকর্মীদের খোঁজ-খবর নিতেন। আওয়ামীলীগের রাজনীতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
লায়ন কমরউদ্দিন আহমদ ওইসময় মরহুম কবির হোসেন মেম্বারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।##
