চকরিয়ায় শ্যামলী বাসের ধাক্কায় পথচারী নিহত : বাস জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের উপজেলার খুটাখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত মোজাহের আহমদের ছেলে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই রুহুল আমিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস খুটাখালী বাজার এলাকায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাস্তার পাশে দাাঁড়ানে নুরুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে মারা যায় নুরুল ইসলাম। পরে ঘাতক বাসটি পালানোর চেষ্টা করলে ঈদগাঁও এলাকা থেকে গাড়িটি জব্দ করা হলেও বাসের চালক হেলপার পালিয়ে যায়।