এম.জিয়াবুল হক, চকরিয়া :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে স্বে”ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে চকরিয়া পৌরসভা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সকালে চকরিয়া বিমান বন্দর¯’ বিজয় মঞ্চে এই স্বে”ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পৌরসভা ছাত্রলীগের সভাপতি সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিথুন। তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা রক্তদানের মাধ্যমে ত্যাগের মানসিকতা গড়ে তুলেছে। ছাত্রলীগের নেতাকর্মীকে আদর্শবান হতে হবে। শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ হতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার জন্য ছাত্রলীগের জন্ম দেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করার জন্য ছাত্রলীগ ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করছে। পৌরসভা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিনের রক্তদানের মাধ্যমেই স্বে”ছায় রক্তদান কর্মসুচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী। তিনি বলেন, ছাত্রলীগ আন্দোলন সংগ্রামের নাম। ১৯৪৮সাল থেকে ছাত্রলীগ সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে কাজ করে যা”েছন। তাই ছাত্রলীগকে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে।
রক্তদান কর্মসুচিতে প্রধান আলোচকের বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সাংগঠিক সম্পাদক ফরিদুল আলম, উপজেলা সে”ছাসেবকলীগের সভাপতি শওকত হোসাইন, পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাউছার উদ্দিন কছির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ¦ হায়দার আলী।
এসময় উপ¯ি’ত ছিলেন, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি যথাক্রমে নাছির উদ্দিন, সাজেদুল ইসলাম, হাবিবুর রহমান, বোরহান উদ্দিন, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন, দপ্তর সম্পাদক কাজিম বিন উমর, উপ-দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত মুন্না, উপ-প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম, উপ-সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম জিসাদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাস, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল আবছার, সদস্য ইসমাইল হোসেন, হামিদ সিকদার। এছাড়াও ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল করিম নওশেদ, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিদুয়ান শাওন, সম্পাদক জালাল উদ্দিন, ৫নং ওয়ার্ডের সভাপতি মোর্শেদুল ইসলাম, সম্পাদক রানা হাবিব, ৬নং ওয়ার্ড সম্পাদক মুন্না, ৮নং ওয়ার্ডের সভাপতি সাহেদুল ইসলাম, সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সভাপতি জুনাইদুল ইসলাম, তহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিনহাজ, ছোটন বশির, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মিজবাহ উদ্দিন, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের শাওন, সাগর, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের নাঈম, ৭নং ওয়ার্ডের মুজিব, স্কুল ছাত্রলীগ নেতা জাওয়াদ, তাহিন, জুনাইদুল ইসলামসহ অসংখ্য নেতৃবৃন্দ।###
