সেন্টমাটিন প্রতিনিধি :
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে কোস্টগার্ডের সহযোগীতায় ছেড়াদ্বীপে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শুক্রবার বিকালে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদের নেতৃত্বে, প্যানেল চেয়ারম্যান আব্দুর রবসহ কয়েকজন ইউপি সদস্যগন, কোস্টগার্ড ও বীচকর্মীরা এ উচ্ছেদ অভিযান চালান। এসময় ছেড়াদ্বীপে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি দোকানপাট ও বাড়ি উচ্ছেদ করা হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি ছেড়াদ্বীপে অবৈধ দোকানপাট গড়ে তোলে ছেড়াদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্টের পাশাপাশি পরিবেশ দূষন করে আসছিল কতিপয় ব্যক্তি। তাই পরিষদ উদ্যোগী হয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে। অভিযানে প্রায় দশটির মতো দোকান ও একটি বাড়ি উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।
