টেকনাফ টুডে ডেস্ক : লামা উপজেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান লামা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্র্যাট এর সভাপতিত্বে অনুষ্ঠি হয়।
২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত ছিদ্দিকা, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্কিরানী দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা নাহা রাজু, সমাজ সেবা অফিসার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এম রুহুল আমিন, লামা প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে লামা কোর্টের অন্যান্য আইনজীবিরাও উপস্থিত ছিলেন।
সভায় কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্র্যাট বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান। সভায় আইন সহায়তা প্রার্থীদের নামের তালিকা ও অন্যান্য বিষয়াদি অনুমোদন ও গৃহীত হয়।
এ সময় কমিটির চেয়ারম্যান লামা উপজেলায় দরিদ্র-অসহায়, অর্থাভাবে ন্যায় বিচার বঞ্চিত মানুষের মাঝে আইন সহায়তা প্রদানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। সভায় মানবাধিকার কর্মি এম রুহুল আমিন ও কামরুজ্জামান বলেন, উপজেলার জনবহুল এলাকাগুলোতে এতদ সংক্রান্ত বিলবোর্ড লাগিয়ে সচেতনতা সৃষ্টির প্রয়োজন রয়েছে। এ সময় লামা উপজেলার স্বাস্থ্য -পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রেসক্লাব সেক্রেটারী, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইনজীবি সমিতি, লামা পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও একতা মহিলা সমিতি, নিজেদের দায়িত্বে সরকারের এ মহৎ প্রচেষ্টাকে এগিয়ে নিতে ব্যাপক প্রচারের লক্ষে বিলবোর্ড স্থাপনের প্রতিশ্রতি দেন।
এসময় মানবাধিকার কর্মি এম রুহুল আমিনকে এ বিষয়ে সমন্বয় করার জন্য দায়িত্ব দেয়া হয়। সভায় কমিটির চেয়ারম্যান বলেন, লামা সিনিয়র জুড়িসিয়াল আদলতের পেশকার থেকে বিনামূল্যে আইন সহায়তা প্রার্থীরা আবেদন ফরম সংগ্রহ করতে পারবে। এ বিষয়ে লিগ্যাল এইড মনোনীত আইনজীবির মাধ্যমে কমিটির চেয়ারম্যানের স্বরণাপন্ন হতে পারবেন।###
