কক্সবাজার প্রতিনিধি-
সেন্টমার্টিনে ৫১৮ বোতল বিদেশী মদ ও ৫৬৭ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি আজ সন্ধায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকায় মাদকের একটি বড় চালান লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়। এসময় ছেড়াদ্বীপের দক্ষিণে জঙ্গলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২ টি বস্তা দেখতে পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশী করে ৫১৮ বোতল বিদেশী মদ (গ্রান্ডরয়েল) এবং ৫৬৭ ক্যান বিয়ার (আন্দামান) জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
