টেকনাফ টুডে ডেস্ক : নাটোরে ছাত্র মামুনকে বিয়ে করে সংসার গড়া খুবজীপুর ডিগ্রি কলেজের শিক্ষিকা খায়রুন নাহারের সংসার মাত্র আট মাসের মধ্যেই পরিসমাপ্তি ঘটল! খায়রুন নাহার আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (১৪ আগস্ট) সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় এক ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ। এই ঘটনার পরই ছাত্র মামুনকে আটক করেছে পুলিশ।
নিহত খায়রুন নাহার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো. খয়ের উদ্দিনের মেয়ে।
আর মামুন হোসেন একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
