চৌফলদন্ডীতে অসহায় হতদরিদ্রদের পাশে একঝাঁক হৃদয়বান মানুষ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : ‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও’ কবির এই শ্লোগানকে ধারণ করে করোনা ভাইরাসে দিশাহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার আদিবাসি ফোরামের নেতৃত্বে একঝাঁক হৃদয়বান মানুষ। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে তাদের উদ্যোগে সদর উপজেলার চৌফলদন্ডীর রাখাইন পল্লীতে নি¤œ আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন, মেম্বার উছাছিং, সমাজ সেবক আফ্রুমং, সাবেক মেম্বার আখিন, সমাজকর্মী মা টিন টিন, আবু ও বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মংথেন হ্লা রাখাইন।
বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মংথেন হ্লা রাখাইন জানান, করোনা ভাইরাসে ছুঁটির ফাঁদে পুরো দেশ। এই অবস্থায় থমকে গেছে সবকিছু। কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এতে বিশেষ করে কষ্ট পাচ্ছে নি¤œ আয়ের জনগোষ্ঠী। তাই তাদের কথা বিবেচনা করে রাখাইন ও চাকমা জনগোষ্ঠীর অসহায় মানুষকে সহায়তা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে চৌফলদন্ডীতে ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, পেয়াজ, আলু, ও সাবান। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় নি¤œ আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে সহায়তা দেয়া হবে। পরিস্থিতি যতোদিন স্বাভাবিক হবে না এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এই মহৎ উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় মানুষের সহায়তায় বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখা একটি সমন্বয় কমিটি গঠন করেছে। কমিটিতে সমন্বয়ক হিসেবে রয়েছে থোই অং ০১৮১১৩৬৩৮৮৭, মংথেনহ্লা রাখাইন ০১৮১৬৩৫৮৭৩৬,০১৩১০০৭৭৯৬৬। সদস্য রয়েছে ক্য জ অং-০১৮৬৬১৫৫৩৫৫, মা টিন টিন ০১৭১১৩২৫৭২২, আলো চাকমা -০১৯৯১৭৮৪৮২৮, নয়ন চাকমা-০১৯৭১৯৭৫৫৮২, মংবুরি -০১৮২৪৪৬৬৬৩৩, অংপ্রæ থেন চাকমা-০১৮১৬৪৮০১০০, চোওয়ানথে রাখাইন- ০১৮৩৪৩৭৬৮১৯ ও ক্যছেনম্রীন- ০১৮২৫৫৯০৬৫৬। এই কমিটির আওতায় কাজ করছে ২০ জন স্বেচ্ছাসেবক। এছাড়া ০১৮৬৩৫৮৭৩৬ (পার্সোনাল) নাম্বারে আর্থিক সহায়তা পাঠানোর অনুরোধ করেন তিনি।