ছবি সংগৃহিত
সাদ্দাম হোসাইন, টেকনাফ :
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির চাচা মরহুম হাজী মোজাহের কোম্পানীর নামাজে জানাযা রবিবার রাত সাড়ে ৮টায় পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজে হাজার হাজার মুসল্লী অংশ নেয়। জানাযা পূর্ব বক্তব্য রাখেন সংসদ সদস্য আবদুর রহমান বদি ও টেকনাফ আল জামেয়া ইসলামিয়ার পরিচালক মুফতি কিফায়েতুল্লাহ শফিক ।
জানাযায় অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরী, সাবেক পৌর প্রশাসক এস এম ফারুক বাবুল, জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির মন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর, পৌর প্যানেল মেয়র মাও. মুজিবুর রহমান, আব্দুল্লাহ মনির, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা।
উল্লেখ্য আজ সকাল ৮টায় হাজী মোজাহের কোম্পানী চট্টগ্রামের নিজ বাসায় ইন্তেকাল করেন।
