চিহ্নিত মাদক কারবারীদের আইনের আওতায় নিয়ে আসুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফে মাসিক আইন শৃংখলা সভায় বক্তারা

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলায়তনে নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উখিয়া-টেকনাফের মাননীয় সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোঃ ইসলাম, ভাইস চেয়ারম্যান মাও রফিক উদ্দিন, টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মিস তাহেরা আক্তার মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া।
সভার শুরুতেই টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজুল হক, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোসাইন। উক্ত সভায় মাদক পাচারসহ টেকনাফ উপজেলার বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গঠন মুলক বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জহির হোসেন এমএ,জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম,টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি টেকনাফ পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।
বক্তারা বলেন, ইয়াবা পাচার কমাতে হলে সর্ব-প্রথম টেকনাফ উপজেলার প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সবাই আন্তরিক ও দেশ প্রেমিক হিসাবে কাজ করতে হবে। পাশাপাশি অত্র এলাকায় কারা মাদক কারবারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাদের সহযোগীতা করতে হবে। এরপর প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আব্দুর রহমান বদি বলেন,মাদক পাচার প্রতিরোধ দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসুন,সঠিক ইয়াবা কারবারীদের তালিকা তৈরী করুন,কোন নিরঅপরাধ মানুষ যেন মাদক পাচারে জড়িত না হয় সেদিকে নজর রাখুন,তার পাশাপাশি অত্র এলাকায় যে সমস্ত অপরাধীরা আইন শৃংখলা পরিস্থিতি নষ্ট করে সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করবে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিন।
তিনি আরো বলেন চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ীদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে সেই সমস্ত অস্ত্রধারী ইয়াবা পাচারকারীদের আইনের আওয়াতাই নিয়ে আসতে টেকনাফ থানার পুলিশ বাহিনীর প্রতি আহবান জানান।
এই সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তা,স্থানীয় মিডিয়া কর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পুরুষ ও মহিলা মেম্বারগন।