চাকমারকূল রোহিঙ্গা বস্তিতে অগ্নিকান্ডে ১৪ বসতি পুড়ে ছাঁই : ২০ লক্ষ টাকার ক্ষতি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমাযূন রশিদ / মোঃ হারুন সিকদার : টেকনাফে চাকমার কূল রোহিঙ্গা বস্তিতে গ্যাস সিলিন্ডারের আগুন হতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে ১৪টি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়েছে।
জানা যায়, ৫ সেপ্টেম্বর ভোররাত দেড়টারদিকে উপজেলার হোয়াইক্যং কেরুনতলী চাকমারকূল রোহিঙ্গা বস্তির ১নং টিলায় অবস্থানরত ৩নং ঘর হতে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তা দ্রæত ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ১৪ টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এতে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হতে এই অগ্নিকান্ডের সৃষ্টি।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান গ্যাস সিলিন্ডার হতে অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান।

এদিকে সুত্র জানিয়েছে, ওমান দূতাবাস অত্র বস্তির রোহিঙ্গাদের জন্য প্রতি ঘরে ১লক্ষ টাকা ব্যয় করে শেড নির্মাণের উদ্যোগ নেয়। ঈদের আগে তাদের ১১০টি নবনির্মিত শেড বুঝিয়ে দেওয়া হয় বলে ঠিকাদারী প্রতিষ্ঠান শাহ আমানত ট্রেডার্সের স্বত্তাধিকারী খালেকুজ্জামান রুবেল জানান। এসব শেডের মধ্যে অগ্নিকান্ডে ১৪টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেল।