টেকনাফ উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত : টেকনাফ সদর, হ্নীলা ও সাবরাং ইউনিয়ন কমিটি বিলুপ্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

প্রেস বিজ্ঞপ্তি::
টেকনাফ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে মঙ্গলবার বিকাল ৩ টায় পৌরসভার শাপলা চত্বরস্থ সংঘটনের অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর হোসেন চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম, তথ্য ও গবেষনা সম্পাদক নজির আহমদ সীমান্ত, কক্সবাজার শহর যুবলীগের যুগ্ন আহবায়ক ডালিম বড়য়া, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসাইন। বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা যুবলীগের সহসভাপতি ও সদর যুবলীগের সভাপতি মোঃ তৈয়ুব, সহ সভাপতি ও পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল কবির, সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক নুরুল আলম নুরু, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফরিদুল আলম জুয়েল, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মমতাজুল ইসলাম কালাম ও সাধারন সম্পাদক মোঃ আলী, বাহারছড়া ইউনিয়নের সাধারন সম্পাদক আমজাদ হোসেন খোকন, সেন্টমার্টিন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আকতার কামাল, সাবরাং ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিট যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজু প্রমূখ।
সভায় প্রধান অতিথি মোঃ খোরশেদ আলম বলেন, টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে তৃনমুল পর্যায়ে সুসংগঠিত হয়ে কর্মী বাড়াতে হবে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা বিনির্মানে যুবলীগকে অগ্রণী ভুমিকার পাশাপাশি উন্নয়নের বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে সাধারন মানুষকে উদ্ভুদ্ধ করতে নেতাকর্মীদের আহবান জানান। ইয়াবাসহ যে কোন মাদক ব্যবসায় জড়িত ও সুবিধাভোগী বা হাইব্রীড কাউকে যুবলীগে স্থান দেয়া হবেনা।
উক্ত বর্ধিত সভায় টেকনাফ সদর, হ্নীলা ও সাবরাং ইউনিয়ন মেয়াদোত্তীর্ণ কমিটি এবং সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়ায় বিলুপ্ত ঘোষনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি মোঃ শাহজাহান, টেকনাফ উপজেলা যুবলীগের সহসভাপতি মুজিবুল হক মুজিব, আজিজুল ইসলাম আয়াছ, কাদের হোছাইন, যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, এবাদতুর রহিম বাদল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, আবুল কালাম আবু, মাষ্টার আবদুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আবদুল মতিন ডালিম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হোছন আহমদ, উপ-দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম মাবু, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক আলী হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ছৈয়দ হোসেন ছৈয়তু, তথ্য ও গবেষনা সম্পাদক মাহামুদুল হাছান, ধর্ম বিষয়ক সম্পাদক এম কায়সার জুয়েল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল, সহ সম্পাদক ফরিদ আহমদ, ছৈয়দ হোছন, আমির হোসেন আমিরু, মোঃ ইসমাইল সিকদার, মোস্তাক আহমদ, সদস্য ওমর আরফাত, বশির আহমদ, মোঃ ইব্রাহীম, ঈমাম হোসেন, শফিকুল ইসলাম, কবির আহমদ, রেজাউল করিম, মক্তুল হোছন, মোঃ সরোয়ার কামাল, কবির আহমদ, মোঃ আমিন, আবদুল কুদ্দুস মাখন, দিল মোহাম্মদ, আবদুল আমিন, আবদুল মালেক, সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবদুল করিম, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক নুরুল বশর নুরশাদ কাউন্সিলর, শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিটের সাধারন স¤রúাদক মোঃ আমিন, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন আসিফ, তৌহিদুল ইসলাম, মোঃ ইসমাইল প্রমূখ।