চট্টগ্রামে ইয়াবাসহ বাহারছড়ার আব্দুল হাফেজ ও চাপাই নবাবগঞ্জের কাজল গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : চট্টগ্রামে র‌্যাব-৭ দূর পাল্লার বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ টেকনাফ বাহারছড়ার আব্দুল হাফেজ ও চাপাই নবাবগঞ্জের কাজলকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত ৩০ জুলাই ভোররাত ৩টারদিকে র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম, পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহন (ব-১২-০২৪১) কে কর্ণফুলি থানার চর ফসিলের সিএনজি ষ্টেশনের সামনে বিশেষ চেকপোস্টে থামিয়ে তল্লাশী চালিয়ে ৪৭ লক্ষ ১০ হাজার টাকা মূল্যমানের ৯ হাজার ৪শ ৩০ পিস ইয়াবা বড়িসহ ঢাকা তুরাগের চাপাই নবাবগঞ্জের সুন্দরপুর বাঘডাঙ্গা গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোঃ কাজল (৪৩) ও টেকনাফ উপজেলার বাহারছড়ার দক্ষিণ শীলখালীর আব্দুল জব্বারের পুত্র আব্দুল হাফেজ (২৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর কর্ণফুলি থানায় সোর্পদ করা হয়েছে।