সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ উত্তর লম্বরীর রশিদ আহমদের মেয়ে সানজিদা আক্তার এবারের দাখিল পরীক্ষায় এ প্লাস পেয়েছে।টেকনাফ উপজেলার একমাত্র ইসলামী একমাত্র নারীশিক্ষা প্রতিষ্ঠান লেঙ্গুরবিল মুহিচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদরাসা কর্তৃপক্ষ গর্বিত। ২০২০ইং সালের দাখিল পরীক্ষার্থী অত্র মাদরাসার ছাত্রী সানজিদা আক্তার লাকী জিপিএ-৫.০০ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানের সুনাম অক্ষয় রাখতে সহায়ক হয়েছে।ইতঃপূর্বে ও অত্র প্রতিষ্ঠান থেকে কালিমা আকতার (কলি) ও জিপিএ- ৫.০০ পেয়েছিল।এবং গেল সালে ৫ম শ্রেণী(ইবতেদায়ী সমাপনী) পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ জন ( আসমা আকতার, নুসরাত জাহান দিলসাধ ও রুমি আকতার) সাধারণ ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। তাছাড়াও ২০১০ ইং সালে হতে অত্র প্রতিষ্ঠান হতে ইবতেদায়ী ৫ম শ্রেণী, জেডিসি ও দাখিল পরীক্ষায় শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রতিটি সনে পাসের হার শতভাগ অর্জনে এলাকাবাসী,শিক্ষক- শিক্ষিকা, পরিচালনা কমিটি,অভিভাবকমহল ও আনজুমান -এ- রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টসহ সর্বমহলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
