চট্টগ্রামে অমর একুশে সাহিত্য সম্মেলন ও পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : কলম সাহিত্য সংসদ লন্ডনের আয়োজনে চট্টগ্রাম বই মেলা স্থলে অমর একুশে সাহিত্য সম্মেলন ও পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রæয়ারী বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম বই মেলা জিমনেসিয়াম চত্বরের অমর একুশে সাহিত্য সম্মেলন-২০২০ইং কলম সাহিত্য সংসদ লন্ডন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি করুণা আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দিলরুবা খানমের সঞ্চালনায় এতে সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম,এ মালেক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা ও প্রাবন্ধিক ফেরদৌস আরা আলিম, শহীদ জায়া ও শহীদ ভগ্নী, মুক্তিযোদ্ধা, লেখিকা মুশতারী শফী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও কবি এজাজ ইউসুফীসহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে একুশে সাহিত্য পদক বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। পদক প্রাপ্তদের মাঝে টেকনাফের মোহাম্মাদ আবুল হোছাইন হেলালী ও শাহীন সরওয়ার পুরস্কার পান। ###