নিজস্ব প্রতিবেদক : বিশ^ অটিজম সচেতনতা দিবস’২২ উপলক্ষে চকরিয়া উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সূবর্ণ নাগরিক পরিচয়পত্র (কার্ড) বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে র্যালী বের করা হয়।
পরে প্রায় ২শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কার্ড বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন। এসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারিবৃন্দ, ইউনিয়ন সমাজ কর্মীগন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত এসব কার্ডের মাধ্যমে শতভাগ সরকারি ভাতার আওতায় আসবে উপকারভোগীরা। ##
