কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

প্রেস বিজ্ঞপ্তি |
জেলা গোয়েন্দা শাখা(ডিবি),কক্সবাজার কর্তৃক ছিনতাইয়ের অভিযোগে ৫ কিশোরকে আটক করা হয়েছে। এসময় ছিনতাইকৃত মোবাইল, টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও ০২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার, মোঃ মাহফুজুল ইসলামের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি),কক্সবাজার আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান হাওলাদার, সুজন কান্তি বড়–য়া, মোহাম্মদ কাইছার হামিদ, এসআই/জাহিদুল ইসলাম আরমান সহ জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কক্সবাজার এর একটি চৌকস টিম গত ১৮ মার্চ রাত সাড়ে ৯টা হতে ১৯ মার্চ সকাল পর্যন্ত একটানা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী (কিশোরগ্যাং সদস্য) আশরাফ উদ্দিন আরিফ (১৯), পিতা-মোঃ বেলাল উদ্দিন বেলাল, সাং-চৌফলদন্ডি, খামারপাড়া, ইউপি-চৌফলদন্ডি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, এ/পি সাং-উত্তর বাহার ছড়া, ১০নং ওয়ার্ড, সদর পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ০২। ইরফান ফারদিন প্রকাশ ইরফান মোহাম্মদ (২০), পিতা-মোঃ ফরিদ, সাং-টেকপাড়া সিকদার মহল, বার্মিজ মার্কেট, ০৪নং ওয়ার্ড, সদর পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ০৩। তাসনিমুল হাসান নাবিল(২১), পিতা-এম.এ বাদশা, সাং-মধ্যম বাহারছড়া, ১০নং ওয়ার্ড, সদর পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ০৪। মোঃ সাঈদ(২০), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-মধ্যম বাহারছড়া, ১০নং ওয়ার্ড, সদর পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ০৫। মোঃ আবরার উদ্দিন(১৯), পিতা-মোঃ নাছির উদ্দিন, সাং-মধ্যম বাহারছড়া, ১০নং ওয়ার্ড, সদর পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার‘দের গ্রেফতার করে। তাহাদের দখল হইতে ছিনতাইকৃত VIVO Y50 এবং SAMSUNG GALAXY M02S মডেলের ০২টি এ্যান্ড্রয়েড মোবাইল, নগদ ৩৫০ টাকা উদ্ধার করে। একই সময় আসামীদের দখল হইতে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও ০২টি এ্যাপাচে মোটর সাইকেল উদ্ধার করা হয়।

প্রসঙ্গত গত ১৮ মার্চ রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর থানাধীন পৌরসভাস্থ সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশ দিয়ে বীচগামী পাকা রাস্তা দিয়ে হেঁটে কক্সবাজার শিল্পকলা একাডেমী ভবনের দেয়ালের পার্শ্বে পাকা রাস্তার উপর ছুরিকাঘাত করে কক্সবাজার শহরে আগত ০২ জন পর্যটককে রক্তাক্ত জখম করে তাদের কাছ থেকে ২টি এ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ ৩৫০ টাকা ছিনাইয়া নেয়।

উক্ত ঘটনায় গুরুতর জখমী ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কক্সবাজার’কে ঘটনার বিষয়ে অবহিত করলে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা ডিবির একাধিক টীম শহরের বিভিন্ন স্থানে অভিযান করা হয়।

ঘটনার সময় ছিনতাইকারীদের ছুরির আঘাতে ঢাকা জেলার ধামরাই থানা এলাকা হইতে বেড়াতে আসা একাদশ শ্রেণীর ছাত্র ভিকটিম মোঃ আতিক হাসান(১৭) এর ডান হাতে মারাত্মক রক্তাক্ত কাটা জখম হয়।

উক্ত বিষয়ে ভিকটিম মোঃ আতিক হাসান (১৭) এর সঙ্গীয় বন্ধু শুভ দে(১৭) এর পিতা স্বাগতম চন্দ্র দে(৪১) বাদী হইয়া সদর মডেল থানা, কক্সবাজারে অভিযোগ করলে দ্রæত বিচার আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীগণ ঘটনার বিষয়ে নিজেদের দায় স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।