নিজস্ব প্রতিবেদক : পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বুধবার (১৮ মে) সস্ত্রীক পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। গতকাল বিকাল চারটায় রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নিয়মিত ফ্লাইটে সাংসদ আলহাজ জাফর আলম ও তার সহধর্মিণী শাহেদা জাফর সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন। পবিত্র ওমরাহর পালনে যাওয়ার বিষয়টি নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে নিশ্চিত করেছেন সাংসদ আলহাজ জাফর আলম।
সাংসদ আলহাজ জাফর আলম তার নির্বাচনী এলাকা চকরিয়া পেকুযাবাসির দোয়া চেয়ে বলেন, পবিত্র ওমরাহর পালন শেষে যাতে আমরানসুস্থ ও স্বাভাবিকভাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসে আবারো আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি সেইজন্য সবার দোয়া কামনা করছি । আমিও চকরিয়া পেকুযাবাসির সুখ-শান্তি ও সমৃদ্ধি চেয়ে দোয়া করবো। মহান আল্লাহ সবার মঙ্গল করুন ##
