চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদে ২ কোটি ৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজারের চকরিয়া পৌরসভার উদ্যোগে শহরের বাণিজ্যিক জনপদের গুরুত্বপুর্ণ এলাকায় ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে দুইটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী।
চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধূরী বলেন, উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে চকরিয়া পৌরসভার উন্নয়ন কাজ। তারই ধারাবাহিকতায় চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডেল প্রাইমারি স্কুল হতে মোনাফ সওদাগর ফিলিং ষ্টেশন পর্যন্ত ৩৫ লাখ টাকা ব্যয়ে ২২০ মিটার আরসিসি সড়কসহ লাইটিং ও কর্মাস কলেজ হতে লামা-আলীকদম কাউন্টার হয়ে কিচেন মার্কেটের ফলের আড়ৎ পর্যন্ত ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে আরসিসি সড়ক, ড্রেন ও লাইটিং কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার শহর উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজ করা হচ্ছে।
পৌর মেয়র আলমগীর চৌধূরী আরও বলেন পর্যায়ক্রমে চকরিয়া পৌরসভার সকল ওয়ার্ডে উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে। যাতে করে সকল পৌরবাসী সমভাবে তাদের নাগরিক সুযোগ সুবিধা পায়।
নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক লিটন শিকদার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ঠিকাদার সমিটির সভাপতি শফিকুল কাদের ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, নির্বাচনের সময় পৌরবাসির কাছে আমার প্রতিশ্রæতি ছিল, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চকরিয়া পৌরসভাকে একটি স্বপ্নের মেগাসিটি হিসেবে রূপান্তর করবো। পৌরবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন, নৌকার প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করেছেন। আমি জনগনের আস্থার প্রতিদান দিতে শপথ গ্রহণের পরদিন থেকে পৌরবাসির কল্যাণে উন্নয়নের পাশাপাশি সবধরণের সেবা নিশ্চিতে নিরলশভাবে কাজ করে যাচ্ছি।##