মোহাম্মদ জুবাইর, টেকনাফ :
বন্দুকযুদ্ধে নিহত হওয়া টেকনাফের সাবরাং ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আকতার কামালের পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১টি সদস্য পদের জন্য ৩প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। বিকাল ৫টায় ভোট গণনা শেষে বিএনপি নেতা ছিদ্দিক আহমদ (মোরগ) ১০৬৩ ভোটে বেসরকারী ভাবে মেম্বার নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আওয়ামীলীগ নেতা, সাবেক মেম্বার শাসুল আলম (টিউবওয়েল) পেয়েছেন ১০২১ ভোট, জাফর আলম আপেল ০।
প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবসার জানান, কোন অপ্রিতীকর ঘটনা ছাড়াই শান্তি পুর্ণভাবে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচন আলীরডেইল সরকারী প্রাইমারী স্কুল ১টি মাত্র কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭৪২ জন। কাষ্টিং ভোট ২১৪৮। ১ জন প্রিজাইডিং অফিসার, ৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৪ জন পোলিং অফিসার এর তত্বাবধানে নির্বাচন সম্পন্ন হয়।
উল্লেখ্য, উক্ত এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি আখতার কামাল গত ২৪ মে কথিত বন্ধুক যুদ্ধে নিহত হওয়ায় ইউপি সদস্যের পদটি শুন্য ঘোষণা করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
