নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচনে ২০২১ এ প্রাথমিক শাখায় অভিভাবক সদস্য পদে দুইজন বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন প্রাথমিক শাখার অভিভাবক প্রার্থী ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ নুরুল কবিরের ছেলে সাইফুল কাদের সোহেল এবং অভিভাবক প্রার্থী সাংবাদিক এম মনছুর আলম রানা।
শনিবার ২০ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে প্রাথমিক শাখার অভিভাবক প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নির্বাচনে প্রাথমিক শাখায় মোট তিনজন অভিভাবক প্রার্থী প্রতিদ্ব›িদ্বতায় থাকলেও একজন প্রত্যাহার করে নেয়ায় অপর দুই অভিভাবক প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাডিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম। তিনি ২০ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে প্রাথমিক শাখার অভিভাবক প্রার্থী আবু মুছা তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নির্বাচনে প্রাথমিক শাখায় মোট তিনজন অভিভাবক প্রার্থী প্রতিদ্ব›িদ্বতায় থাকলেও একজন প্রত্যাহার করে নেয়ায় এখন আছেন অপর দুই অভিভাবক প্রার্থী। নীতিমালা অনুযায়ী প্রাথমিক শাখা থেকে দুইজন অভিভাবক সদস্য নির্বাচিত হবেন। সেইক্ষেত্রে মাত্র দুইজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতায় থাকায় প্রাথমিক শাখায় আর নির্বাচন হবেনা। উল্লেখিত দুই অভিভাবক প্রার্থী সাইফুল কাদের সোহেল ও এম মনছুর আলম রানা বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হচ্ছেন।
প্রিসাডিং কর্মকর্তা বলেন, প্রাথমিক বিভাগে নির্বাচন না হলেও মাধ্যমিক বিভাগের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ৫জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করলেও শনিবার একজন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। প্রসঙ্গত: আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচন।
