চকরিয়া কোরক বিদ্যাপীঠ নির্বাচনে প্রাথমিক শাখায় অভিভাবক প্রার্থী হলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের ছেলে সোহেল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রাথমিক শাখা থেকে অভিভাবক প্রার্থী হয়েছেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ নুরুল কবিরের মেঝছেলে সাইফুল কবির সোহেল। গতকাল মঙ্গলবার ১৬ নভেম্বর শেষদিনে অভিভাবক প্রার্থী সাইফুল কাদের সোহেল তাঁর মনোনয়ন ফরম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল আখের এর হাতে জমা দিয়েছেন।
অভিভাবক সদস্য প্রার্থী সাইফুল কবির সোহেল আগেও চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ছিলেন। এছাড়া তিনি বর্তমানে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির দুইবারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
জানা গেছে, ১৯৯০ সালে চকরিয়া উপজেলার একাধিক সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী মিলে উপজেলা সদরে অবস্থিত সফল শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলটি প্রতিষ্ঠা করেন। সেইদিন প্রতিষ্ঠানটি প্রতিষ্টার সফল আয়োজক ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ নুরুল কবির। তিনি ২০১৫ সালে অবসরে গেলেও এখনো তাঁর শুন্যতা বিরাজমান বিদ্যাপীঠ স্কুলজুড়ে।
বাবার হাতেগড়া প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রার পথে সারথী হতে এবারও অনুষ্ঠিতব্য ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রাথমিক শাখা থেকে অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন সাইফুল কবির সোহেল। তিনি বলেন, আমার বাবা সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ নুরুল কবির চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলকে নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতেন। সেইকারণে তিনি কর্মময় জীবনের শেষদিন পর্যন্ত স্কুলের অগ্রগতি উন্নয়নে সর্বোচ্চ চেষ্ঠা করেছেন।
তিনি বলেন, আমার বাবার হাতধরে বিদ্যাপীঠের অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন সেক্টরে প্রতিভার স্বাক্ষর রেখে চলছেন। এখনো বিদ্যাপীঠ জেলার অদ্বিতীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান। আমার পরিবার বিদ্যাপীঠ স্কুলের অগ্রগতি উন্নয়নের সাথে সবসময় পাশে থাকবে। সেই অনুভুতি থেকে আমি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রাথমিক শাখায় অভিভাবক পদে প্রার্থী হয়েছি। আশাকরি সম্মানিত অভিভাবক মন্ডলী আমাকে বিজয়ী করে আমার বাবার সম্মাণ অক্ষুন্ন রাখবেন। ##