চকরিয়া কোরক বিদ্যাপীঠে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
উৎসবমুখর পরিবেশে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের মাধ্যমিক শাখার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০ শনিবার ২৫ জানুয়ারি সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত চলে ছাত্র প্রতিনিধিদের ভোট উৎসব। এ আমেজ প্রত্যক্ষ করেছেন শিক্ষক-শিক্ষানুরাগি ও অভিভাবকগণ।
অনুষ্ঠিত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে সহস্রাধিক সংখ্যক ভোটারদের হিসাব-নিকাশের ভোটে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৮ জন প্রতিনিধি নির্বাচিত হয়। নির্বাচিতরা হলো যথাক্রমে- ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. আল জিসান (প্রাপ্ত ভোট ৬৮৬) ও একই শ্রেণির তামিম মাহমুদ (প্রাপ্ত ভোট ৬১৮), ৭ম শ্রেণির ছাত্রী তোহফায়ে জান্নাত মাইসা (প্রাপ্ত ভোট ৪৮৭) ও একই শ্রেণির সুমাইয়া ইসলাম রোজ (প্রাপ্ত ভোট ৩৬৫), ৮ম শ্রেণির ছাত্র আরফাতুল ইসলাম পায়েস (প্রাপ্ত ভোট ৫৯৫) ও একই শ্রেণির শাহরিয়ার হোসাইন ওয়াসিম (প্রাপ্ত ভোট ৩৭১), ৯ম শ্রেণির ছাত্র আশফিকুর রহমান আরিয়ান (প্রাপ্ত ভোট ৪২০) এবং ১০ম শ্রেণির ছাত্র ইমরানুল ইসলাম ইমু (প্রাপ্ত ভোট ৭৪৭)।
নির্বাচনে শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চরিত্রে অভিনয় করে শিক্ষার্থীরা। ভোটগ্রহন শেষে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূরুল আখের নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফজলুল কাদের সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন