নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদ্দোনতি হয়েছেন। এই উপলক্ষ্যে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ইউএনও সামসুল তাবরীজকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৬ জানুয়ারী দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ। কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন সম্মাণিত চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানে সুচনা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন।
সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ নুরুস শফি, চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিবুল মোস্তাফা রাজীব চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি নুরুল আলম সওদাগর, শাহাব উদ্দিন সওদাগর, জাহাংগীর আলম দুদু মেম্বার, এসএসসি কমিটির সহ-সভাপতি আমেনা বেগম, সাংবাদিক এম মনছুর আলম, নাজমুল সাঈদ সোহেল, মিফতাব উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা যুবলীগের সহ-সম্পাদক ব্যবসায়ী মোজাম্মেল হক ও উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের সহকারি সৈয়দ আকবর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু, চকরিয়া পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উদ্দিন, চকরিয়া পিসফুল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো.জাহেদুল ইসলাম, এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ বলেছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়ার মধ্যদিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। সেইজন্য সরকার শিক্ষার্থীদের জন্য উপবৃত্তিসহ বিভিন্ন প্রনোদনা কর্মসূচি দিচ্ছেন, উপকরণ সামগ্রী দিচ্ছেন, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়নে পরিকল্পিতভাবে কাজ করছেন। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার সুন্দর পরিবেশ নিশ্চিত করছেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার যেমন শিক্ষার্থীদের দক্ষমানব সম্পদ হিসেবে তৈরী করতে কাজ করছেন, তেমনি শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত আর্দশবান সুনাগরিক গড়তে শিক্ষক ও অভিভাবক সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
বিশেষ সন্তানেরা বিদ্যালয়ে আসছে কী না, সঠিকভাবে পাঠ নিচ্ছে কী না সেই ব্যাপারে মা-বাবাকে বেশি সজাগ ভুমিকা পালন করতে হবে। অভিভাবকরা সচেতন হলে অবশ্যই শিক্ষার্থীরা একদিন দক্ষ মানবসম্পদে পরিণত হবে। ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ সভার শেষাংশে চকরিয়া উপজেলার শিক্ষাখাতের অভাবনীয় অগ্রগতি নিশ্চিতে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার ক্ষেত্র তৈরী করতে ‘একটি বিদ্যালয় একটি স্বপ্নের বাতিঘর’ হিসেবে ধরে নিয়ে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজকে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষথেকে এসএসসি সভাপতি ও প্রধান শিক্ষকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এরপর সংবর্ধিত অতিথির হাতে সম্মাণনা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের এসএসসি কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক। এরপর পৌর কাউন্সিলর মুহাম্মদ নুরুস শফি, ওয়ার্ড আওয়ামীলীগ সহযোগি সংগঠন ও স্থানীয় এলাকাবাসির পক্ষথেকে সংবর্ধিত অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামসুল তাবরীজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ##
