সাদ্দাম হোসাইন / ফরিদুল আলম : হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষের শুভেচ্ছা উপহার কম্পিউটার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এই উপহারের ফলে অত্র কলেজের শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি শিক্ষায় এগিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
২১ আগষ্ঠ (রবিবার) বিকালে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে ৩টি ডেস্কটপ কম্পিউটার ও ১টি প্রিন্টার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এমএমসি কলেজ কর্তৃপক্ষের নিকট এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক এবং ভিপি মোঃ আশরাফুল আলম,কোট বাজার শাখা ব্যবস্থাপক ও এফএভিপি সিরাজুল ইসলাম, হ্নীলা শাখার ব্যবস্থাপক ও এভিপি আবু মোহাম্মদ সানা উল্লাহ, হ্নীলা শাখার অফিসার জাহেদ হোসাইন ও সুজন রায় চৌধুরী।
কলেজের পক্ষে এসব উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ, ব্যবস্থাপনার প্রভাষক আমিরুন্নেছা খুকি, ইংরেজী প্রভাষক মোঃ হোছাইন কুতুবী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক আল আমিন সোহাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সম্পাদক মোঃ সাখাওয়াত হোসাইন, রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম, ট্রাস্টি ইব্রাহীম খলিল, হাজী এমদাদ উল্লাহ ও নুরুল হোছাইন ভূট্টো।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এক প্রতিক্রিয়ায় বলেন,সম্ভাবনাময় এই কলেজের প্রতি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ সকলের সহানুভূতি-সহায়তা অব্যাহত থাকুক। এসব প্রযুক্তি সামগ্রী কলেজ এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। ###
