চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব : নেতাকর্মীদের মিলনমেলা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বিকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে উপস্থিত স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে সবার মাঝে কেক বিতরণ করা হয়েছে।
চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন এর সভাপতিত্ব প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক জামাল উদ্দিন জয়নাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু পরিমল বড়ুয়া।
চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি খালেদুর রহমান, যুগ্ম সম্পাদক কৃষ্ণ দাশ, সাংগঠনিক সম্পাদক, রহমান মোহাম্মদ আয়াজ, সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম, প্রচার সম্পাদক বেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাইছার হামিদ, নয়ন মহাজন বাপ্পু।
প্রতিষ্টাবার্ষিকী উৎসবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা সভাপতি ডা.উদয়ন শর্মা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কৈয়ারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ সেলিম, লক্ষ্যারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিন, সাধারণ সম্পাদক নাইম, খুটাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ছাত্রনেতা সুজন, রিয়াদ উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলা কমিটি এবং উপজেলার অধীন প্রতিটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ###