চকরিয়া উপজেলা যুবলীগের শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছিরে নেতৃত্বে উপজেলা যুবলীগের গৃহিত কর্মসূচীর আলোকে দিবসটি উপলক্ষে ১৫আগস্ট (শনিবার) সকালে খতমে কোরআন, দোয়া মাহফিল, কালো ব্যাচ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত, কালো পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা যুবলীগের দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে দিবসটি পালন করা হয়।
এদিন সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছিরে নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন,চকরিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু, জাবেদ হোসেন পুতুল, মহিদুল ইসলাম মহিদু, যুগ্ম সম্পাদক মো. রাসেল, ওয়ারেচী মোঃ শফিউল আজম, যুবলীগের সিনিয়র সদস্য হেলাল উদ্দীন, আলহাজ্ব হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান, তারেকুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুজন, মাহামুদুল হক চৌধুরী তপসির, মোঃ ওসমান, জয়নাল হাজারী, নাজমুল হাসান লিটনসহ অসংখ্য যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##