নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার উপকুলীয় জনপদে এইপ্রথম সর্বসাধারণের মাঝে গল্প উপন্যাস সমৃদ্ধ বইপড়ার প্রবণতা তৈরীতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে ব্যক্তিগত উদ্যোগে নবপ্রতিষ্ঠিত ‘রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগার’। শনিবার এটির আনুষ্ঠানিক কার্যালয় উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
বদরখালী জনপদের বাসিন্দা রতœগর্ভা মা আয়েশা বেগমের ইছালে সওয়াব উপলক্ষে আয়োজিত জেয়াফত অনুষ্ঠানের শুরুতে বদরখালী ইউনিয়নের অন্যতম সফল শিক্ষাপ্রতিষ্ঠান ভার্চু স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের অস্থায়ী কার্যালয় এই গণগ্রন্থাগার’ করা হয়।
গণগ্রন্থাগারের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ইনডোরের পাশাপাশি উন্মুক্ত পঠন-পাঠনের সুবিধা সম্পন্ন একটি ব্যতিক্রমধর্মী গণগ্রন্থাগার হিসেবে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ অবশ্যই আশাব্যঞ্জক। এর কার্যক্রম শুধু পঠন-পাঠনে সীমাবদ্ধ না রেখে গবেষণাসহ নানামুখী কাজে লাগানোর উদ্যোগও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।
গণগ্রন্থাগারটির প্রতিষ্ঠাত ও সাধারণ সম্পাদক এবং রত্মগর্ভা আয়েশা বেগমের ছোট ছেলে সাংবাদিক মহি উদ্দিন কাদের অদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ আগামীতে উপকুলীয় জনপদের সর্বসাধারণের মাঝে গল্প উপন্যাস সমৃদ্ধ বইপড়ার প্রবণতা তৈরীতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে জানিয়ে এই নতুন গণগ্রন্থাগারটিকে সামনের দিকে এগিয়ে নিতে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।
একবছরের বেশি সময় আগে ২০২১ সালের ১ জানুয়ারি এই পাবলিক লাইব্রেরিটির সমৃদ্ধ পথ চলা শুরু হলেও করোনা মহামারির কারণে উদ্বোধনে বিলম্ব হয়েছে জানান সভাপতি জয়নাল আবেদীন খাঁন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতীত্বের সঙ্গে উচ্চ শিক্ষা সম্পন্ন করে কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত রতœগর্ভা মা আয়েশা বেগম ও তাঁর স্বামী প্রথিতযশা শিক্ষক গোলাম শরীফের ৬ সন্তান তথা শীর্ষস্থানীয় ব্যাংকার জিএম গিয়াস উদ্দিন কাদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. ফরিদুদ্দিন ফারুক, যুক্তরাজ্য প্রবাসী আফতাব উদ্দিন কাদের কাইছার, অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. বাহার উদ্দিন কাদের, স্মার্ট গ্রুপে কর্মরত সিনিয়র মার্চেন্ডাইজার সালাহ উদ্দিন কাদের মতিন এবং ঢাকার আবেদীন গ্রুপের সিইও মুহাম্মদ ইমতিয়াজুর রহমান, কক্সবাজারে কর্মরত ইউনিসেফের পুষ্টি কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল মনিরসহ চকরিয়া ও বদরখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ২০১৪ সালের বিশ্ব মা দিবসে জাতীয় পর্যায়ে রতœগর্ভা সম্মাননায় ভূষিত আয়েশা বেগম গত ২০ জানুয়ারি না ফেরার দেশে চলে গেলে গত শনিবার বদরখালীতে তাঁদের গ্রামের বাড়িতে ইছালে সওয়াব উপলক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী জেয়াফতে হাজার হাজার মানুষ আতিথিয়েতায় অংশ নেন।###
