চকরিয়ায় ৩ দিনধরে হদিস মিলছেনা ১০ম শ্রেণীতে পড়ুয়া স্কুল শিক্ষার্থী মুন্নির

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : জন্নাতুল নাঈমা মুন্নি (১৬) নামের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া একছাত্রী ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। পিতা-মাতা, আত্মীয়-স্বজন সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি বলে জানিয়েছেন। মুন্নি উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজার গ্রামের বাসিন্দা নুরুল আবছারের মেয়ে।
মুন্নি শিশু বয়স থেকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের শাহ-সুজাপুর তালুকদার বাড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের বাড়িতে লালন পালন হয়ে আসছিল। গত তিনদিন আগে সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার পর সন্ধান না পাওয়ায় জন্নাতুল নাঈমা মুন্নির নাম উল্লেখ করে চকরিয়া থানায় সাধারণ ডায়েরী (৪৬) দায়ের করেছেন আশ্রয়দানকারী অভিভাবক নজরুল ইসলাম।
দায়েরকৃত সাধারণ ডায়েরীতে মেয়েটির আশ্রয়দাতা নজরুল ইসলাম উলে­খ করেন, জন্নাতুল নাঈমা মুন্নি পালক কন্যা। শনিবার ২৯ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ঘরে ফিরে না আসায় পাড়া-প্রতিবেশি ও সম্ভাব্য স্থানে খোঁজ খবর নেয়। এতে কোথাও মেয়েটির খবর পাইনি। #