চকরিয়ায় ২বছরের সাজাপ্রাপ্ত ও হত্যাসহ নারী নিযার্তন মামলার ৪ আসামী গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় হত্যা মামলার আসামীসহ সাজা ও পরোয়াভুক্ত চার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামীর মধ্যে হত্যা, নারী ও শিশু নির্যাতন, প্রতারণাসহ নানা অপরাধের দায়ে এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা পুলিশের পৃথক দল এসব পলাতক আসামীকে গ্রেপ্তার করে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার খুটাখালী, ডেমুশিয়া, কৈয়ারবিল ইউনিয়ন ও পৌরসভা এলাকায় চকরিয়া থানা পুলিশের দুটি টিম বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত থানার ওসি মো.হাবিবুর রহমানের নির্দেশে এসআই মাজহারুল ইসলাম ও এএসআই কামাল হোসেন, এএসআই খাইরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স পৃথক অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার পালাতকসহ চার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোছাখালী জলদাশ এলাকার মৃত শ্রী দাসের ছেলে হত্যা মামলার আসামী শুক্ষ জলদাশ (৫০), খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মো: রশিদ আহমের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী মো: শাহজাজান (৩০) ও ডেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে চেক প্রতারণা মামলার আসামী মাহবুল আলম (৩০) তার ভাই এমরান (২৮)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের দুই বছরের সাজাপ্রাপ্ত, হত্যা মামলার পালাতক আসামীসহ চার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এসব আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।