নিজস্ব প্রতিনিধি :
মেরিন ড্রাইভ সড়কে সাড়ে ১৪ হাজার ইয়াবা ও মোটর সাইকেল ফেলে পালিয়েছে পাচারকারী। এসময়
বিজিবি সদস্যরা তল্লাশী চালিয়ে মোটর সাইকেলটির সীটের নীচে কৌশলে লুকানো ১৪ হাজার ৬শ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
১৩ ই মে রোববার সন্ধা সাড়ে ৬টার দিকে টেকনাফ ২ বিজিবির অধীন শীলখালী
বিজিবি চেকপোষ্টের জওয়ানদের তল্লাশী অভিযানে ৪৫,৮০,০০০/-(পয়তাল্লিশ লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের
১৪,৬০০ (চৌদ্দ হাজার ছয়শত) পিছ ইয়াবা ট্যাবলেট ও মটর সাইকেল উদ্ধার করা হয়।
বিজিবি ২ ব্যাটালিয়ন অতি: পরিচালক কাজী মনজুরুল ইসলাম জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, শীলখালী মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইয়াবার একটি চালান টেকনাফ হতে কক্সবাজারে পাচার হতে পারে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর অদ্য ১৩ মে ৬ ঘটিকা হতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ বাচ্চু মৃধা এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল শীলখালী অস্থায়ী চেকপোষ্টে যানবাহন তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে।
আনুমানিক সাড়ে ৬ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মটর সাইকেল চেকপোষ্টে আগমন করলে বিজিবি টহলদল মটর সাইকেলটি থামানোর জন্য সিগন্যাল দেয়। বিজিবি টহলদলের সিগন্যাল পাওয়া মাত্রই মটর সাইকেল আরোহী মটর সাইকেলটি রাস্তার পাশে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল মটর সাইকেলটি তল্লাশী করে মটর সাইকেলের ট্যাংকির নীচে ফিটিং অবস্থায় ইয়াবা ভর্তি প্যাকেট পাওয়া যায়। অতঃপর উক্ত প্যাকেটগুলো খুলে গণনা করে ৪৩,৮০,০০০/- টাকা মূল্যমানের ১৪,৬০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। নম্বর প্লেট বিহীন আটককৃত মটর সাইকেলটির সিজার মূল্য ২,০০,০০০/- টাকা। সর্বমোট সিজার মূল্য ৪৫,৮০,০০০/- টাকা। আটককৃত মটর সাইকেলটি টেকনাফ শুল্ক গুদামে জমা করতঃ ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
