এম.জিয়াবুল হক,চকরিয়া:চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্টিত হয়েছে।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (ইনর্চাজ) মো.নুরে আলম। বক্তব্য রাখেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইন্দ্রজিৎ বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম.আরিফুল ইসলাম চৌধুরী,কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াছিন আনোয়ার জিহান। উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এসআই মো.নাছির উদ্দিন, সাংবাদিক,ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
সেমিনারে বক্তরা বলেন, জনসচেতনতায় পারে সড়ক দূর্ঘটনা রোধ করতে। এজন্য পেশাজীবী,শিক্ষার্থী,গাড়ী চালকসহ সকলকে সম্মিলিতভাবে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি এবং সকল নিয়মের অনুশাসন মেনে চলার আহবান জানান।তারা আলো বলেন,সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়াতে জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই।দুর্ঘটনায় মতো ঘটনায় কারো জীবন চলে যাবে এটা কারোই কাম্য হতে পারে না। সংশ্লিষ্টদের সম্মিলিত প্রয়াস ও প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই সড়ক দুর্ঘটনা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা যায়। সেই কাজটিই জরুরিভাবে করতে হবে।
