চকরিয়ায় স্কুল-মাদারাসায় ঝরেপড়া শিক্ষার্থীদের মাঝে উন্নয়ন সংস্থা ইএসডিও’র উপকরণ বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে স্কুল-মাদারাসায় ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণ করেছেন শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটে বগাচতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক এম.গিয়াস উদ্দিন গাজীর সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ঝরেপড়া প্রায় অর্ধশত মেধাবী শিক্ষার্থী শিক্ষার উপকরণ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আলহাজ্ব জাফর আলম। প্রধান অতিথি সংস্থার পরিচালক গিয়াস উদ্দিন গাজীর সফল এসব উদ্যোগকে স্বাগত জানান।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রতিটি সমাজে আর্থিক অনটনের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী পিছিয়ে পড়ছে। এ নিয়ে সমাজের স্বচ্ছল লোকেরা যদি সহযোগিতার হাত বাড়ায় তাহলে শিক্ষা থেকে বঞ্চিত হতো না কোন শিক্ষার্থী। কেননা একমাত্র সুশিক্ষিতরাই পারে দেশকে এগিয়ে নিতে। সমাজকে প্রতিষ্ঠিত করতে সমাজকে উন্নত করতে একমাত্র শিক্ষার কোন বিকল্প নাই।
ইএসডিও পরিচালক এম. গিয়াস উদ্দিন গাজী বক্তব্যে বলেন, শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও ঝরেপড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন এলাকায় পারিপার্শ্বিক কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। এ সংস্থা তার কারণগুলো খুঁজে বের করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ইএসডিও।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষিকা তসলিমা জন্নাত, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মনজুর আলম, দৈনিক ইনানী পত্রিকার প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন, চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাব উদ্দিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##