চকরিয়ায় সৌদি অনুদানে ৭০লাখ টাকা বরাদ্দে নবনির্মিত বায়তুল মামুর জামে মসজিদ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : সৌদি অনুদানে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়্যা ঘোনা এলাকায় নবনির্মিত ৭০ লাখ টাকা বরাদ্দে নবনির্মিত বায়তুল মামুর জামে মসজিদ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মসজিদের উদ্বোধন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়্যা ঘোনা এলাকায় নবনির্মিত বায়তুল মামুর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ৩ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ বায়তুল মামুর জামে মসজিদের উদ্বোধন করেন
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল-ইমাম চ্যারিটেবল সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মৌলানা ড.রশিদ জাহিদ, চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোছাইন বিএসসি, আলহাজ সেলিম উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জামাল উদ্দীন জয়নাল, প্রচার সম্পাদক আবু মুছা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দীন কছির, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জমির মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফুরকানুল ইসলাম তিতু, ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দীন প্রমুখ। উদ্বোধনের আগে নতুন মসজিদে সমবেত মুসল্লীদের নিয়ে একসঙ্গে নামাজ আদায় করলেন এমপি জাফর আলম, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী এবং চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। এছাড়া অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।