চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে ভেতর পুঁতে রাখা বন্যহাতির মরদেহ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে মাটিতে পুঁতে রাখা একটি মৃত হাতি উদ্ধার করেছে বনবিভাগের কর্মকর্তারা। বিদ্যুতের তারে জাড়িয়ে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার বিকালের দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ছড়াখোলা এলাকার একটি গর্ত কুড়ে মৃত হাতিটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় বনকর্মী ও এলাকাবাসি জানান, গত মঙ্গলবার রাতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ছড়াখোলা এলাকায় একটি হাতির পাল ধান খেতে আসে। এসময় ধান রক্ষা করতে দেয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায় একটি হাতি। পরে ধান খেতের মালিকরা গোপনে হাতিটিকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলে। শনিবার ওই হাতিটির শরীরের একটি অংশ ভেসে উঠে। পরে ¯’ানীয় লোকজন দেখতে পেয়ে হারবাং বনবিট কর্মকর্তাদের খবর দেন।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জ র্কমর্কতা শাহীন বিপ্লব বলেন, শনিবার ¯’ানীয় লোকজন ও বনর্কমীদের মাধ্যমে জানতে পারি একটি হাতি মারা গেছে। এরপরই ঘটনা¯’লে যাই। বনর্কমীদের সহযোগীতায় মাটির গর্তে পুঁতে রাখা হাতিটি উদ্ধার করা হয়।
পরে চকরিয়া উপজেলা প্রাণি সম্পদ র্কমর্কতা ডা. সুপন নন্দী ও ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভেটেরেনারি সার্জন মোস্তাফিজুর রহমান হাতিটির ময়নাতদন্ত করেন।
তিনি বলেন, বৈদ্যুতিক শক দিয়ে হাতিটিকে হত্যা করা হতে পারে। কারণ হাতিটির শরীরে কোন আঘাতের চিহৃ মেলেনি। এ ঘটনায় চকরিয়া থানায় জিডি করা হয়েছে।
চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ ডা. সুপন নন্দী বলনে, ‘মৃত হাতিটি পুরুষ। এর বয়স আনুমানিক ১৫-১৮ বছর। ওজন প্রায় ২টন হবে। ধারণা করা হচ্ছে কদিন আগে হাতিটি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
এর আগে গত মঙ্গলবার ভোরে উপজেলার খুটাখালী ইউননিয়নের র্পূণগ্রাম বনবিট এলাকার হাইথারাঘোনা গ্রামে একটি হাতিকে মাথায় গুলি করে হত্যা করা হয়। হাতির বয়স আনুমানকি ১২-১৫বছর। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় একজনকে গ্রেফতার করা হয়। ##