এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় বাড়ির পাশে বনের ভেতরে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমনে আবদুল খালেক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার ফাসিয়াখালী রেঞ্চের অধীন ছাইরাখালী এলাকার বনের ভেতরে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। নিহত আবদুল খালেক ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের মৃত মুন্সী মিয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হেডম্যান কামাল উদ্দিন বলেন, বৃদ্ধআবদুল খালেক গতকাল সকাল আটটার দিকে বাড়ির জন্য কিছু লাকড়ী সংগ্রহ করতে যান পাশের বনের ভেতর। দিনশেষে বিকালেও তিনি বাড়ি না ফিরলে পরিবার সদস্যদের মাঝে উৎকণ্ঠা বেড়ে যায়। এক পর্যায়ে পরিবার সদস্যরা আরো কয়েকজন প্রতিবেশিকে নিয়ে তাকে খুঁজতে সন্ধ্যার আগে বনের ভেতরে ঢুকে।
তিনি বলেন, বনের ভেতর অনেকক্ষন খোঁজাখুজির পর কিছুদুরে দেখা মেলে একটি বন্যহাতি আবদুল খালেকের নিথর দেহের পাশে দাঁিড়য়ে আছে। এরপর লোকজন আগুন জ্বালিয়ে ঘটনাস্থল থেকে হাতিটি তাড়িয়ে দিয়ে দেখতে পান ততক্ষনে বৃদ্ধ আবদুল খালেক মারা গেছেন। #
