চকরিয়ায় মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় পথচারী নিহত, সড়কেই উল্টে গেছে গাড়ি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago
dav

এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়ায় মহাসড়কে মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় কলিম উল্লাহ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল ৮ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কলিম উল্লাহ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ফুলেরছড়া এলাকার মৃত খলিল উল্লাহ’র ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন একটি কাভার্ড ভ্যান। কাভার্ড ভ্যানটি চকরিয়ার নলবিলা গেইট এলাকায় পৌছলে পথচারী কলিম উল্লাহকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। ওইসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে কাভার্ড ভ্যানটি সড়কে উল্টে যায়।
তিনি বলেন,কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।