চকরিয়ায় মাইক্রোবাস থেকে ইয়াবাসহ প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানির কর্মী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ঢালায় যাত্রীবাহি মাইক্রোবাস থেকে ৩ হাজার ইয়াবাসহ প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানির এক কর্মিকে আটক করেন হাইওয়ে পুলিশ। মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই সেলিম উদ্দিনের নেতৃত্বে গতকাল রোববার সন্ধা সাতটার দিকে মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালায় গাড়ি তল­াসি চালিয়ে তাকে আটক করা হয়।আটক আবদুল খালেক (৪৭) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মৃত আবদুর রহমানের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে চকরিয়াগামী একটি মাইক্রোবাস থেকে তিন হাজার ইয়াবা সহ আব্দুল খালেক নামক ইন্স্যুরেন্স কোম্পানির কর্মিকে আটক করা হয়। পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হচ্ছে।#