টেকনাফ মডেল থানা মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করলেন ওসি রনজিত বড়ুয়া

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ মডেল থানা মসজিদের সংস্কার কাজ উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া।

শুক্রবার (২৯ জুন) বাদ জুমা তিনি অন্যান্যদের সাথে নিয়ে সংস্কার কাজের উদ্বোধন করেন।

এসময় থানার কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমাম, ব্যবসায়ী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এনিয়ে রনজিত বড়ুয়া ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, “দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগীতায় টেকনাফ মডেল থানা মসজিদের সংস্কার কাজ শুরু। পরম করুনাময়ের কাছে প্রার্থনা কাঙ্খিত সময়ে যেন স্বপ্ন পূরণ হয়।”