চকরিয়ায় ভাইয়ের সম্পত্তি দখলে বাঁধায় বোনকে বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা ; ৩জনকে পিটিয়ে জখম

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে ভাইয়ের সম্পত্তি জবরদখলের খবর পেয়ে বাঁধা দিতে দখলবাজ দুর্বৃত্তদের হাতে বিবস্ত্র করে শ্লীলতাহাণির শিকার হয়েছেন এক নারী। এসময় তাকে উদ্ধারে এগিয়ে আসলে দুই ছেলে ও ছোটভাইকে ধারালো অস্ত্রে পিটিয়ে গুরুতর জখম করেছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় আক্রান্ত ওই নারীর ছোট ভাই মো.আজিজুল হক বাদি হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দিয়েছেন। মামলার এজাহারে পাঁচজনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম দরবেশকাটা এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও বাহাদুর, বদরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেচ্ছিপাড়ার কুতুবউদ্দিন বাবুলের ছেলে রাকিবুল ইসলাম, মৃত আবদুল হাকিমের ছেলে কুতুবউদ্দিন বাবুল, পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম দরবেশকাটা এলাকার মৃত সুলতান আহমদের ছেলে মকবুল আহমদ। বাদি আজিজুল হক দরবেশকাটা গুলছারপাড়া গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদিপক্ষের আইনজীবি এডভোকেট মো.নুরুল কাদের বলেন, ভাইয়ের সম্পত্তি জবরদখলে অভিযুক্তদের হাতে বোনকে শ্লীলতাহাণি করার ঘটনায় দায়েরকৃত নালিশী এজাহারটি আমলে নিয়েছেন বিজ্ঞ আদালত। এব্যাপারে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিল করতে চকরিয়া থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। এজাহারে বাদি মো.আজিজুল হক বলেন, পশ্চিম বড়ভেওলা মৌজার বিএস ১৭৭/৪৬৩, ১৭৭/৪৫৭, ৮১/৪৬৪ দাগের জিরো দশমিক ৪৭৫৫ শতক জমি বড়ভাই মাওলানা মাহমুদুল হকের কেনা ও পৈত্রিক অংশের সম্পত্তি। উলে­খিত জমির বিপরীতে ১৫৩০ নং নামজারি জমাভাগ খতিয়ান সৃজন পুর্বক শান্তিপুর্ণভাবে ভোগদখলে রয়েছেন।
এজাহারে বাদি অভিযোগ করে বলেন, উলে­খিত জমির মালিকানা নিয়ে বৈধ কোনধরণের কাগজপত্র না থাকলেও অভিযুক্ত আসামিরা দলবদ্ধ হয়ে স¤প্রতিসময়ে বাদির পরিবারের ওই সম্পত্তি দখলে নিতে নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলো। এরই জেরে আসামিরা বাদির পরিবার থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের চাহিদা মতো চাঁদা দিতে রাজি না হলে সর্বশেষ গত ১ সেপ্টেম্বর আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে বাদির পরিবারের ওই সম্পত্তি দখলে নিতে হামলা চালায়।
এসময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাইয়ের সম্পত্তি দখলে জড়িত আসামিদের বাঁধা দেন তাদের বোন শাহানা বেগম (৪০)। এজাহারে বাদি বলেন, ওইসময় আসামিরা ওই নারীকে টানা হেচড়া করে বিবস্ত্র করে শ্লীলতাহাণির চেষ্ঠা করেন। ঘটনা দেখে তাকে উদ্ধারে এগিয়ে আসলে ওই নারীর দুই ছেলে ওমর ফারুক (২২) ও মো.তারজু (২০) এবং জমি মালিক ভাই মাওলানা মাহমুদুল হককে (৪৫) ধারালো অস্ত্রে পিটিয়ে সর্বশরীরে গুরুতর করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর জমি মালিকের ছোটভাই মো.আজিজুল হক বাদি হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন।
আহত জমি মালিক মাওলানা মাহমুদুল হক বলেন, জমি দখলচেষ্ঠার ঘটনায় ইতোপুর্বে জড়িত এসব আসামির বিরুদ্ধে চকরিয়াস্থ সিনিয়র সহকারি জজ আদালতে একটি অপর মামলা দায়ের করি। ওই মামলায় আদালতের বিজ্ঞ বিচারক ঘটনার দিন (গত ১সেপ্টেম্বর) আদেশে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।
অথচ আসামিরা আমার বোনকে শ্লীলতাহাণি এবং আমার পরিবারের উপর হামলা চালিয়ে জমি দখলে র্ব্যথ হয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে উল্টো সাজানো ঘটনা দেখিয়ে গত ৫ সেপ্টেম্বর আদালতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। এখন মামলায় জড়িয়ে আমাদেরকে এলাকা ছাড়া করে আমাদের সম্পত্তি দখলে নিবে বলে হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। আমার বৈধ সম্পত্তি রক্ষাকল্পে পুলিশ প্রশাসনের কাছে জরুরী হস্তক্ষেপ কামনা করছি। ##