চকরিয়ায় বজ্রপাতে চিংড়িঘেরের শ্রমিক নিহত : অপর যুবক আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে শনিবার রাতে বজ্রপাতে সাজিদ উদ্দিন (২৮) নামে মৎস্য ঘেরের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন। এদিন রাত ৯টায় উপজেলার ইলিশিয়া ফিসকা মৎস্য খামারে ঘটনাটি ঘটে।
নিহত সাজিদ উদ্দিন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেন্নিপাড়া এলাকার আব্দু ছমদের ছেলে। আহত শামিমুল ইসলাম (২৫) একই এলাকার মো.জকরিয়ার ছেলে।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, বজ্রপাতে নিহতের পরিবার সরকারি অর্থ সহায়তা পাবে। প্রাথমিকভাবে দাফন-কাফনের জন্য সহায়তা দেওয়া হবে।#