চকরিয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত মামলার পলাতক ৫জন আসামি গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ পলাতক আসামি গ্রেফতার হয়েছেন। বুধবার রাতে থানা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উপজেলার ডুলহাজারা ইউনিয়ানের পাগলির বিল এলাকার বাড়ি থেকে দুইশত গাজাঁসহ শহিদুল­াহ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লোহাগড়া থানার ২টি ও চকরিয়া থানার একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অন্যরা হলেন আদালতের জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ সিকদার পাড়ার কালা মিয়ার ছেলে জালাল উদ্দীন (৩০), ড’লহাজারা ইউনিয়ানের পূর্ব ডুমখালীর মনজুর আলমের ছেলে শাহা আলম (৩৫), ডেমুশিয়া ইউনিয়নের মৃত করিমদাদের ছেলে নুরুল আজিম (৪৫) ও ইসমাইল (৩৮) ও খুটাখালী খালী ইউনিয়নের নজির আহমদের ছেলে সালামত উল­াহ (৪০)।
চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমানের নির্দেশে এসআই আবদুল বাতেন ও এএসআই খায়রুল আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযান চালিয়ে তিনটি মামলার আসামি শহিদুল্লাহকে দুইশত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, গ্রেফতারকৃত এসব আসামিকে বৃহস্পতিবার চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজ্রিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।##