এম.জিয়াবুল হক,চকরিয়া : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নবনির্বাচিত এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমকে ফাসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আবছারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বাবু এমআর চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, কাউন্সিলর মুজিবুল হক মুজিব, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফু উদ্দিন মামুন, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য হেলাল উদ্দিন হেলালী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন মেম্বার, সাবেক ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমুখ।
অনুষ্ঠানে এমপি আলহাজ জাফর আলম বলেন, চকরিয়া-পেকুয়াবাসি ৩০ ডিসেম্বরের নির্বাচনে উন্নয়নের প্রয়োজনে শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন। নৌকাকে বিজয়ী করেছেন। আমি এই প্রতিদান চকরিয়া-পেকুয়াবাসিকে উন্নয়নের মাধ্যমে দেব। চকরিয়া-পেকুয়ায় মুল সমস্যা মাতামুহুরী নদী খনন করে বন্যার হাত থেকে রক্ষা করা হবে। শিশু বিনোদনের জন্য শিশু পার্ক, রাস্তাঘাট নির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী চকরিয়া-পেকুয়া অঞ্চলে ইকোনমিক জোন গড়ে তোলা হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের পরশে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদের গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করা হবে। সেইজন্য চকরিয়া-পেকুয়াবাসিকে সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমি সফল হবো। সফল হবে চকরিয়া-পেকুয়াবাসি। ##
