চকরিয়ায় নিরাপদ সড়ক নিশ্চিতে মালুমঘাট চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন অঞ্চলের আওতাধীন কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ও মালুমঘাট হাইওয়ে ইউনিটের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ও আগেরদিন বুধবার চিরিঙ্গা ও মালুমঘাট হাইওয়ে পুলিশ আলাদাভাবে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উদ্যোগে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়াছড়া স্টেশনস্থ পুলিশ ফাঁড়ি থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী উদ্বোধন করেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম। এতে অংশনেন পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, সার্জেন্ট নয়ন পারভেজ, এএসআই) সুমন পাঠোয়ারী ও খলিলুর রহমান, এটিআই কাঞ্জন সরকার, শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল উদ্দিন, পরিবহন মালিক সমিতির নেতা ইউনুছ প্রমুখ।
র‌্যালী পরবর্তী আলোচনা সভায় হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, পুলিশ জনগণের সেবক। পুলিশ মহাসড়কে প্রাণহানি ঠেকাতে আইনী নীতিমালার আলোকে নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করছে। আশাকরি সেবা সপ্তাহের মাধ্যমে সর্বস্তরের জনগন উদ্ভুদ্ধ হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগন পুলিশকে সহযোগিতা করবে। পাশাপাশি মহাসড়কে সকল পরিবহন চালককে সর্তকর্তার সঙ্গে গাড়ি চালাতে হবে। সবার সহযোগিতা থাকলে অবশ্যই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।
অন্যদিকে আগেরদিন মালুমঘাট হাইওয়ে পুলিশের আয়োজনে ‘পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশের সেবা, দুর্ঘটনারোধে যানবাহন চালক, মালিক ও শ্রমিকদের করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।
মালুমঘাট পুলিশ ফাঁড়ি মাঠে এএসআই মোহাম্মদ ছবি উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মো.আলমগীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আলহাজ শওকত আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রুস্তম গনি মাহমুদ, চকরিয়া আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ কামাল আজাদ, জেলা পিকআপ-মিনিট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন, হায়েস-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন, জেলা আরাকান সড়ক পরিবহন ইউনিয়নের সহসভাপতি শাহাজাহান ভুট্টো, জেলা মিনি পিকআপ সমিতির আহŸায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহŸায়ক মনজুর আলম, জেলা হিউম্যান হলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, চকরিয়া-লামা-আলীকদম সড়ক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, হিউম্যান হলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, টমটম মালিক সমিতির সভাপতি মোঃ হানিফ, ডুলাহাজারা টমটম মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ভুট্টো, খুটাখালী সিএনজি মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন, ডুলাহাজারা টমটম মালিক সমিতির সভাপতি মোক্তার সওদাগর, মালুমঘাট অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ বাহাদুর প্রমুখ। ##