চকরিয়ায় নতুন এসিল্যান্ড হিসেবে পোস্টিং পেয়েছেন রিগ্যান চাকমা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
চকরিয়া উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে রিগ্যান চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় কর্মরত ছিলেন।
রোববার ২০জুন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদায়ন করা হয়। এই প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন উপজেলায় একই পদমর্যদার আরও দশজন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ণ করা হয়েছে।