নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার খুটাখালীতে ট্রাকের ধাক্কায় আহত নাইমুর নামের আটবছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নাইমুর খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার ব্যবসায়ী আবুল হোসেনের মেয়ে। এরআগে একইদিন সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নতুন মসজিদ এলাকায় দুর্ঘটনায় শিশুটি আহত হয়।
স্থানীয় লোকজন জানায়, মহাসড়ক পার হচ্ছিল শিশু নাইমু। এসময় কক্সবাজার অভিমূখী একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় ১৩ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে দুর্ঘটনার পর খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এটি পুলিশ ফাঁড়িতে রয়েছে।
মহাসড়কের খুটাখালী নতুন মসজিদ এলাকায় দুর্ঘটনায় এক শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোরশেদুল আলম চৌধুরী বলেন, তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি ফাঁড়িতে জব্দ রাখা হলেও চালক পলাতক রয়েছে।##
