চকরিয়ায় টায়ার কারখানায় গ্র্যান্ডিং মেশিনে বিদ্যুৎস্পষ্টে শ্রমিকের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ার একটি টায়ার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.আলমগীর নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভায় বাটাখালী ফুলতলায় এ ঘটনা ঘটে। শ্রমিক আলমগীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চকরিয়া পৌরসভার ফুলতলায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, চকরিয়া পৌরসভার ফুলতলা স্টেশনে সুলতান সওদাগরের টায়ার রিসোলিংয়ের কারখানায় কাজ করছিলেন আলমগীর। রিসোলিং করা একটি টায়ারে গ্র্যান্ডিং মেশিন দিয়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।##