এম.জিয়াবুল হক : ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় চারদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উদযাপন পরিষদ চকরিয়া ও নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে গতকাল রোববার প্রথমদিন সকালে পৌরশহরের চিরিঙ্গা কেন্দ্রীয় হরিমন্দির থেকে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের হাজারো নর-নারী বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে সমবেত হয়। শোভাযাত্রাটি মন্দির থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং চকরিয়া থানা সেন্টার থেকে ফুলতলা দিয়ে ফের মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পূর্ববর্তী আলোচনা সভার সভাপত্বিত করেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চকরিয়া ও চিরিংগা ক্ষেত্রপাল মন্দির উন্নয়ন কমিটির সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। পরে অতিথিবৃন্দদের নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপত প্রিয়তোষ শর্মা চন্দন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভার সভাপতি নারায়ণ কান্তি দাশের সঞ্চালনায় ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়ার সভাপতি রতন বরণ দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ ও সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় হরিমন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ দাশ, বাংলাদেশ হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা শাখার সভাপতি এস.কে আচার্য্য, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রীদুল রঞ্জন দাশ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক টিটু বসাক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসির আরাফাত, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রীদুল দাশ, চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলার অর্থ সম্পাদক স্বপন গুহ, চকরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দীলিপ সুশীল, যুগ্ন সম্পাদক লিটন কান্তি দাশ,চকরিয়া জুয়েলারী সমিতির সভাপতি সমীরণ ধর চান্দু মহাজন, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির অর্থ সম্পাদক সুজিত দাশ, চিরিংগা নাথপাড়া বৃটিশ-বৃদ্ধা কালী বাড়ি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি সুনিল বিহারী নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া শাখার প্রচার সম্পাদক সুমন কান্তি দাশ, চকরিয়া নিত্যানন্দ গীতা সংঘের সাধারণ সম্পাদক নন্দরাম দাশ, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি তালপ্রিয় বলরাম দাস টিটু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সুনিপ দাশ সৌরভ, মহিলা নেত্রী আনারকলি জলদাস, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক রিপন বসাক, সদস্য বিধান ধর, নেপাল দাশ, মাষ্টার সন্তোষ দাশ, অধ্যাপক রুপম ধর, বিকাশ দাশ, ধীমান বণিক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলম জাফর আলম বলেছেন, স¤প্রাদায়িক বিষ বাষ্প যাতে সম্প্রীতির বাংলাদেশে কেউ ছড়াতে না পারে সেজন্য জন্মাষ্টমীর শিক্ষা থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যারা ধর্মকে পুজি করে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করার চেষ্ঠা করছেন তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য ইতোমধ্যে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আহবান জানিয়েছেন। ইতোমধ্যে সরকার প্রধানের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টকারীদের শেকড় সমুলে উপড়ে ফেলতে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, প্রতিটি ধর্মে বলা হয়েছে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট, সকল ধরণের অনাচার ও হানাহানিতে লিপ্ত গোষ্টি কোনদিন শান্তির পক্ষে হতে পারেনা। তাদের স্থান কোন ধর্মে নেই। অনুরূপভাবে হিন্দু ধর্মে বলা হয়েছে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টকারীদের বিনাশের জন্য ভগবান যুগে যুগে পৃথিবীতে আর্বিভুত হন।
উপজেলা চেয়ারম্যান জাফর আলম আরও বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। এ নির্বাচনে যাতে সংখ্যালগুরা নির্ভয়ে থাকে সেজন্য সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন াপ্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। তাই এখানে ভয় পাওয়ার কোন কারণ নেই। কারণ জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ধর্ম যার যার বাংলাদেশ সবার। এদেশে একসাথে বসবাস ও সব ধরনের অনুষ্টান আয়োজনে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আজ বিশ^দরবারে প্রমাণিত হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সফল সরকার সকলধর্মের মানুষের সবস্থানে সেতুবন্ধনে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সফল।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ নেতৃবৃন্দ জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হওয়া নানা অনুষ্ঠান চলবে চারদিনব্যাপী। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে এদিন বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগীতা, জন্মাষ্টমী পূজা। পরদিন সোমবার বিকেলে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহানামযজ্ঞের শুভ অধিবাস, রাতে চট্টগ্রামের অনন্যা দত্ত ও তার দলের পরিবেশনায় লীলা কীর্ত্তণ ও ধর্মীয় আলোচনা। পরদিন মঙ্গলবার ভোর থেকে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। এদিকে উপজেলার ডুলাহাজারা, বরইতলী, হারবাংসহ বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উপলক্ষে বের করা হয় র্যালি এবং চলে আলোচনা সভা। ডুলাহাজারা ইউনিয়নের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম। উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা। বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পরিষদের মেম্বার মোহাম্মদ সোলেমান, সাবেক ছাত্রলীগ নেতা আবদুল বারেক টিপু ও ডুলাহাজারা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সকলস্তরের নেতৃবৃন্দ।
