টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নতুন মহাপরিচালক হয়েছেন ব্রিগেডিয়ার মো. রাশীদুল হাসান। এই সেনা কর্মকর্তাকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক পদে নিয়োগ দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিকেএসপির বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার মো. আনিছুর রহমান। তিনি গত বছরের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়েছিলেন।
